ভাণ্ডারিয়ার ভিটাবাড়িয়ায় অসহায়দের মাঝে কম্বল বিতরণ
ভাণ্ডারিয়া উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নে শুক্রবার বিকেলে স্থানীয় আনোয়ার হোসেন মঞ্জু কৃষি মাকের্টে মরহুম আব্দুর রশিদ খান ও মরহুমা আনোয়ারা বেগম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ওই উইনিয়নের ৯টি ওয়ার্ডের ৭শত অসহায় নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণ কালে অন্যান্যের মধ্যে ওই ইউনিয়নের চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, শিক্ষক আব্দুল মালেক হাওলাদার, ইউপি সদস্য মো. ইব্রাহীম ও দুলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« স্বরূপকাঠিতে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভাণ্ডারিয়ায় গড়ম পোষাক কিনতে ফুটপাতের দোকানে নিম্ন আয়ের মানুষের ভীড় »
