প্রধান সূচি

Friday, December 22nd, 2017

 

দক্ষিণাঞ্চলে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে

ভাণ্ডারিয়ায় গড়ম পোষাক কিনতে ফুটপাতের দোকানে নিম্ন আয়ের মানুষের ভীড়

ভাণ্ডারিয়ায় ফুট পাতের দোকান গুলোতে গড়ম পোষাক কিনতে উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। শুক্রবার বিকেলে ভা-ারিয়া পৌর শহরের প্রাণকেন্দ্র স্থানীয় শহীদ মিনার সংলগ্ন রিজার্ভ পুকুর পাড়, শের ই বাংলা সড়কের দশআনি পুকুরপার সংলগ্ন ফুটপাত, হক মার্কেট ছাড়াও শহরের প্রধান প্রধান সড়কের বিভিন্ন স্থানে ভাসমান ফুটপাতের দোকান ঘুরে দেখা গেছে নিম্ন আয়ের মানুষ ছাড়াও অধিকাংশ মানুষ ই শিশু ও বৃদ্ধদের জন্য হাত, পা মোজা, কান টুপি, মাপলার ছাড়াও নিজেদের এবং পরিবারের অন্য সদস্যদের জন্য প্রয়োজনীয় গড়ম পোষাক কিনতে ভীড় জমিয়েছে। ঋতু প্রক্রিয়ায় পৌষ ও মাঘ এ দু মাস হলো শীতকালবিস্তারিত পড়ুন


ভাণ্ডারিয়ার ভিটাবাড়িয়ায় অসহায়দের মাঝে কম্বল বিতরণ

ভাণ্ডারিয়া উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নে শুক্রবার বিকেলে স্থানীয় আনোয়ার হোসেন মঞ্জু কৃষি মাকের্টে মরহুম আব্দুর রশিদ খান ও মরহুমা আনোয়ারা বেগম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ওই উইনিয়নের ৯টি ওয়ার্ডের ৭শত অসহায় নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণ কালে অন্যান্যের মধ্যে ওই ইউনিয়নের চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, শিক্ষক আব্দুল মালেক হাওলাদার, ইউপি সদস্য মো. ইব্রাহীম ও দুলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


স্বরূপকাঠিতে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মহান বিজয় দিবস উপলক্ষে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে ভরতকাঠি ফ্রেন্ডস ক্লাব। এ উপলক্ষে শুক্রবার বিকেলে ভরতকাঠি বাজার এলাকায় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর এবং বিশেষ অতিথি সাংবাদিক কাওসার তালুকদার। এছাড়াও অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, মোঃ ইব্রাহিম ফকির, মোঃ ফুয়াদ উদ্দীন শেখ, সাংবাদিক হাবিবুল্লাহ, সাংবাদিক ফয়সাল হাসান প্রমুখ। প্রসংগত ভরতকাঠির এ সংগঠনটি বিভিন্ন সময়ে নানান সামাজিক কর্মকান্ড চালিয়ে আসছে।


ইন্দুরকানীতে বিদ্যুৎ স্পৃষ্টে  আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

ইন্দুরকানীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার চরবশ্বের গ্রামের মোঃ সাইদ মাতুব্বর ইলেকট্রিক চায়ের কেতলির ছেড়া তার বিদ্যুৎ সংযোগ দেয়া অবস্থায় জোড়ানোর সময় অসাবধানতার কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসককে দেখালে তিনি তাকে মৃত ঘোষণা করে। নিহত সাঈদ মাতুব্বর চরবলেশ্বর ওয়ার্ড আওয়ামী লীগের একজন সদস্য। নিহতের মেয়ে লাইলি আক্তার জানান, শুক্রবার সকালে চা খাওয়ার জন্য তার পিতা পানি গরম করার ইলেকট্রিক ক্যাথলির ছেড়া তার জোড়াতে যান। অসাবধানতা বশত বিদ্যুতের সুইচ বন্ধবিস্তারিত পড়ুন


স্বরূপকাটিতে ইদুঁর নিধনের জন্য পাতা বিদ্যুতের ফাঁদে পড়ে চাচা ভাতিজার মর্মান্তিক মৃত্যু

পিরোজপুরের স্বরূপকাঠিতে ইদুঁর নিধনের জন্য পাতা বিদ্যুতের ফাঁদে পড়ে মোঃ ফরিদ(১১) ও মোঃ রেজাউল (৩৫) নামে চাচা ভাতিজা সম্পর্কে দু‘জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাখালিতে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। ফরিদ ও গ্রামের নন্না মিয়ার ছেলে এছাড়া রেজাউল একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে। ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোহেল মিয়া বলেন, গ্রামের সত্তার নামে এক লোক জমিতে ইঁদুর নিধনের জন্য জমির চারদিকে কারেন্টের ফাঁদ পেতে ছিলে। ওই দিন রাতে ফরিদ ও রেজাউল কোচ দিয়ে ওইখানে মাছ মারার জন্য যায়। এসময় তারা দু‘জনেই বিদ্যুতের তারে জড়িয়ে একটা চিৎকার দেয়।বিস্তারিত পড়ুন


পারিবারিক কলহের জের

বাগেরহাটে গৃহবধুকে জবাই করে হত্যা

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের উত্তার বাজিকর খন্ড গ্রামে শুক্রবার সকালে পারিবারিক কলহের জেরে লাইজু বেগম (২২) নামের এক গৃহবধুকে জবাই করে হত্যা করেছে তার স্বামী মহিউদ্দিন মৃধা। পুলিশ সকালে নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছে। ঘটনার পর নিহত গৃহবধুকে হত্যাকারী স্বামী মহিউদ্দিন মৃধা (২৮)সহ তার পরিবারের সবাই পলাতক রয়েছে। গৃহবধু লাইজুর মাহিয়া নামে আড়াই বছরের একটি সন্তান রয়েছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে গৃহবধু লাইজুকে হত্যা করা হয়েছে বলে প্রমান মিলেছে। গৃহবধুর গলায় ও শরীরেরবিস্তারিত পড়ুন


বাগেরহাটের মোড়েলগঞ্জে ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত-২ ॥ আটক ৬

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের পূর্ব সোনাখালী গ্রামে শুক্রবার সকালে জমিতে ধান কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ইব্রাহিম শেখ (৪৫) ও পলাশ শেখ (৩৫) নামের দুই জন নিহত হয়েছে। এসময় নারী পুরুষসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কামপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় পাঁচজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ছয় জনকে আটক করেছে। সংঘর্ষে নিহত ইব্রাহিম শেখ মোড়েলগঞ্জের উপজেলার পাতাবাড়িয়া গ্রামের তোরাব আলী শেখের ছেলে ও পলাশ শেখ মোড়েলগঞ্জের উপজেলার আমবাড়িয়া গ্রামেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial