পাইকগাছায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক
পাইকগাছায় আবু মুছা সরদার মুছাল (৪০) নামে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করা হয়েছে। আটক আসামী আবু মুছা উপজেলার কালিদাশপুর গ্রামের মৃত আসমত আলী সরদারের ছেলে।
ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, খুলনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বন আইনে দায়ের করা সি.আর ৭২/০৯ নং মামলার আসামী আবু মুছা। তার ৩ বছরের সাজা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে থানার এসআই আবু সাঈদ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিদাশপুরস্থ বসতবাড়ী থেকে আবু মুছাকে আটক করে। আটকের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে থানার ওসি জানিয়েছেন।
Please follow and like us:
« স্বরূপকাঠী ছারছীনা দরবারের মেজ হুজুরের বাসায় চুরি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত »
