স্বরূপকাঠী ছারছীনা দরবারের মেজ হুজুরের বাসায় চুরি
পিরোজপুরের স্বরূপকাঠীতে ছারছীনার মেজ দরবারের শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দীকি, মোহাম্মদ মোস্তাকিম বিল্লাহ ও মোহাম্মদ আরিফ বিল্লাহর বাসার তালা ভেঙ্গে ও গ্রীল কেটে চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে চোরেরা হুজুর তিন ভাইয়ের বাসায় প্রবেশ করে দুটি কমিম্পউটার ভেঙ্গে হার্ডডিস্ক নিয়ে গেছে। এ সময় চোরেরা বাসার ভিতরে মূল্যবান আসবাবপত্র ভেঙ্গে তছনছ করেছে। তবে বাসার মালিকরা ঢাকাতে অবস্থান করায় প্রাথমিকভাবে চুরি যাওয়া মালসহ নষ্ট করা আসবাবপত্রের ক্ষয়ক্ষতির পরিমান সঠিক করে জানা যায় নি।
প্রতিবেশী মো. নাঈম হাসান বলেন, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বাসার পাশে সুপারি ঢোকাতে আসে। এ সময় সে তাদের বাসার সামনের গেট খোলা দেখতে পেয়ে তাদের কাছে মোবাইল ফোনে ঘটনা জানিয়েছি।
বাসার মালিক শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দীকি মোবাইল ফোনে জানান, আমরা মাহফিলের উদ্দেশ্যে ২ ডিসেম্বর ঢাকায় আসি। হঠাৎ বৃহস্পতিবার ফোনে জানতে পারি বাসায় চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে।
স্বরূপকাঠি পৌর মেয়র মো. গোলাম কবির ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আসলে এতবড় বাড়ীর জন্য সবর্দা একজন কেয়ারটেকর দরকার ছিল। কয়েকদিন ধরে বাসার মালিকরা বাসায় না থাকায় বাসা দেখভালের অভাবেই চোরেরা হয়তো সুযোগ নিয়েছে।
স্বরূপকাঠী থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাসার মালিকেরা ঢাকায় রয়েছে। তাই তারা না আসা পর্যন্ত থানায় এখনো কেহ এ বিষয়ে অভিযোগ দেয়নি।
