প্রধান সূচি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসনের আলোচনা সভা

পিরোজপুরে আজ বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, মাহমুদ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল আহসান গাজী, পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি রেজাউল করিম সিকদার মন্টু।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, বাঙালী জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্য নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই হত্যাকান্ডের সাথে বাঙালী নামের কিছু কুলাঙ্গার, রাজাকার, আলবদর আল সামস জড়িত ছিল। এ সকল শ্রদ্ধাভাজন শহীদ বুদ্ধিজীবীদের অসমাপ্ত কাজ সমাপ্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে আমাদের সকলকে একযোগে কাজ করে যেতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবনের লালিত স্বপ্ন সোনার বাংলা গড়তে আমাদের যার যার অবস্থান থেকে অবদান রাখতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial