প্রধান সূচি

পাইকগাছায় জাতীয় পার্টির বিজয় দিবসের প্রস্তুতি সভা

পাইকগাছা উপজেলা ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা জাপা’র আহবায়ক ও কেন্দ্রীয় সদস্য মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাপা’র সদস্য সচিব ও জেলা সাংগঠনিক সম্পাদক সামছুল হুদা খোকন, পৌর আহবায়ক গাজী আব্দুস সামাদ, সদস্য সচিব রবিউল ইসলাম গাজী, জাপা নেতা মোঃ আব্দুর রাজ্জাক, সরদার ফরিদ আহম্মেদ, মোঃ মুজিবর রহমান, আবুল কাশেম গাজী, হামিদ সানা, মোস্তফা গাজী, কৃষ্ণ রায়, জামাল হোসেন উপজেলা যুব সংহতির সভাপতি শেখ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, পৌর সভাপতি শেখ মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, গোলাম রসুল, উপজেলা ছাত্র সমাজের সভাপতি তন্ময় রায়, সাধারণ সম্পাদক গফুর হোসেন ডাবলু, পৌর সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক জিএম বাবলা, জাকির হোসেন, শ্রমিক নেতা শামছুদ্দোহা খোকন, স্বেচ্ছাসেবক নেতা রবিউল ইসলাম, মোঃ আল-আমিন, আবুল কালাম আজাদ ও জামিরুল ইসলাম।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial