স্বরূপকাঠীতে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে স্বরূপকাঠীতে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে এক বর্নাঢ্য র্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মো. কাওসার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহম্মেদ সিকদার, সমাজসেবা অফিসার ইব্রাহিম খলিল, উপজেলা কৃষি অফিসার মো. রিফাত সিকদার, মহিলা বিষয়ক অফিসার নুসরাৎ জাহান, সমবায় অফিসার মো. হাফিজুর রহমান ও যুব উন্নয়ন অফিসার জাহিদ হোসেন প্রমুখ।
Please follow and like us:
« ১৯ দিন ধরে মৃত্যুর সাথে লড়ছে শিশু সাদিকুর (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত »
