বিভাগীয় সম্মেলন
পিরোজপুরের মাদ্রাসা জেনারেল টিসার্স এসোসিয়েশনের প্রস্তুতি সভা
সকল বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয় করণের লক্ষে পিরোজপুরের মাদ্রাসা জেনারেল টিসার্স এসোসিয়েশনের বিভাগীয় সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে পিরোজপুর ফাজিল মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসা জেনারেল টিসার্স এসোসিয়েশনের পিরোজপুর জেলা সভাপতি প্রভাষক আঃ সামাদ বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সম্মেলন প্রস্তুত কমিটির উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম।
সভায় প্রধান আলোচক ছিলেন, সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাহ্ মাহমুদ কবির, বিশেষ অতিথি সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, পিরোজপুর জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকর আলী, বক্তব্য রাখেন সংগঠনের সদর উপজেলা সভাপতি বাবু নির্মল চট্টোপাধ্যায়, সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, মঠবাড়ীয়া উপজেলা সভাপতি শহিদুজ্জামান খান, ইন্দুরকানী উপজেলা সাধারণ সম্পাদক খান মোঃ নাসির উদ্দিন, ভান্ডারিয়া উপজেলা সভাপতি মোঃ বশির উদ্দিন, কাউখালী উপজেলা সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র ঘোষ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ইন্দুরকানী উপজেলা সভাপতি এম. আহসানুল ছগির সহ জেলা ও বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ আগামী ২৫ ডিসেম্বর বরিশালে মাদ্রাসা জেনারেল টিসার্স এসোসিয়েশনের বিভাগীয় সম্মেলন সফল করার জন্য দিক নির্দেশনা দেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় শিল্প মন্ত্রী আমির হোসেন আমু (এমপি)।
