স্বরূপকাঠির দুই মাদকসেবীর কারাদন্ড
স্বরূপকাঠিতে মাদক সেবনের অভিযোগে মোঃ ইমরান হোসেন (১৯) ও মোঃ মেহেদি হাসান (১৮) নামের দুই যুবককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কাওসার হোসেন। ইমরান উপজেলার মাগুরা গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে এবং মেহেদি একই গ্রামের মোস্তফা কামালের পুত্র।
পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই সঞ্জীব কুমার পাহলান ও এ এস আই মঞ্জুরুল আলমের নেতৃত্বে একদল পুলিশ সোমবার রাতে ছারছিনা বাসষ্ট্যান্ড এলাকা থেকে আধা লিটার মদসহ ইমরান ও মেহেদিকে আটক করে। পরে মঙ্গলবার সকালে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাদেরকে ওই দন্ডাদেশ দেন।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে জাটকা ধরায় জেলেকে জরিমানা »
