বাগেরহাট বি এস সি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
বাগেরহাট বি. এস. সি. মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমি মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কিরীটি কিরন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য দেবেশ চন্দ্র বিশ্বাস, আস বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মারিয়া আহমেদ, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা, নির্বাহী সদস্য লুৎফা দিদার।
এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জীবন দাস, বিশ্বাস পরিতোষ কুমার, হোসনে আরা বেগম, সন্তোষ কুমার বিশ্বাস, প্রফুল্ল কুমার মস্তুরী, মৃদুলা মল্লিক, ধূতি হালদার, সহকারী প্রকল্প সমন্বয়কারী আনন্দ মোহন বৈদ্য, পুলক কুমার সাহা প্রমূখ।
আস বাংলাদেশ এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত মেলায় ৩৪টি প্রজেক্ট স্থান পায়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলায় অনুষ্ঠিত বিজ্ঞান বিষয়ে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
