বাগেরহাটে শিক্ষক কল্যাণ সমিতির পরিচিতি কার্ড বিতরণ
বাগেরহাট সদর উপজেলা শিক্ষক কর্মচারী চিকিৎসা কল্যাণ সমিতির সদস্যদের মাঝে পরিচিতি কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কার্ড বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
কার্ড বিতরণের পুর্বে সদর উপজেলার মাধ্যমিক শিক্ষক ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে এক সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হাফিজের সভাপতিত্বে ও যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাবু অজয় চক্রবর্তীর পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু। এসময় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবর রহমান খান, ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন, শিক্ষক কর্মচারী চিকিৎসা কল্যান সমিতির সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসার মাছুদা আক্তার, ডা. সুনীল কুমার দাস, শিক্ষকনেতা শেখ হুমায়ুন কবির, আবু বক্কর সিদ্দিক, এস,এম,নজরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষক প্রতিনিধিবৃন্দ।
সভাশেষে অতিথিবৃন্দ বাগেরহাট সদর উপজেলা শিক্ষক কর্মচারী চিকিৎসা কল্যান সমিতির সকল সদস্যদের মাঝে পরিচিতি কার্ড বিতরন করেন।
