প্রধান সূচি

পিরোজপুরে মাদক ব্যবসায়ীর কামড়ে পুলিশের এএসআই আহত

পিরোজপুরে মাদক ব্যবসায়ীর কামড়ে নাজির হোসেন নামে পুলিশের এক এএসআই আহত হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ীদের সাথে ধস্তাধস্তিতে অপর এক পুলিশ সদস্য আহত হয়।

বুধবার দুপুর ২ টার দিকে পিরোজপুর পৌরসভার  বৌদ্ধ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ সময় ১১ পিস ইয়াবাসহ ঐ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পিরোজপুর সদর থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, দুপুর দুই টার দিকে পালপাড়া এলাকার জনৈক জিয়াউল আহসানের ছেলে মাদক ব্যবসায়ী যুবায়ের (২৭) ইয়াবাসহ মটর সাইকেলযোগে যাওয়ার সময় পুলিশ সদস্যরা তাকে ধরার চেষ্টা করলে দায়িত্বরত পিরোজপুর সদর থানার এএসআই নাজির হোসেনের হাতে কামড় দিয়ে পালিয়ে যওয়ার চেষ্টা করে যুবায়ের। পরে অন্যান্য পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলে। এ সময় ধস্তাধস্তিতে রুবেল হাওলাদার নামে অপর এক পুলিশ সদস্য আহত হয়।

আটক রুবেলের গায়ে থাকা জ্যাকেটের পকেট থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial