প্রধান সূচি

পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ

পাইকগাছায় ইউনিভার্সাল কিন্ডার গার্টেন স্কুল ও দি রাইজিং সান প্রি-ক্যাডেট ও জুনিয়র হাইস্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী, প্রবেশপত্র ও পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ইউনিভার্সাল স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক প্যানেল মেয়র শেখ আনিছুর রহমান মুক্ত।

প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, রবি শংকর মন্ডল, যুবলীগ নেতা জগদীশ চন্দ্র রায়, সিরাজুল ইসলাম, শ্রমিক নেতা শেখ জাহিদুল ইসলাম, শেখ মিথুন মধু, ছাত্র নেতা আশরাফুল ইসলাম রাবু, অভিভাবক দিপংকর মন্ডল, চিত্তরঞ্জন মন্ডল, শিক্ষক বাবলু সরকার, মৃগাঙ্গ সরকার, একান্ত মন্ডল, তুষার কান্তি ঢালী, শিউলী বিশ্বাস, সুইট সরকার, নাজমুন নাহার, তানসিরারা, শিক্ষার্থী পূজা মন্ডল, চৈতী মন্ডল, সানজিদা নাহার, আশা দাশ, সেজুতি সরকার ও মৈত্রী মন্ডল।

দি রাইজিং সান স্কুলের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ জালাল উদ্দীন। উপস্থিত ছিলেন, অভিভাবক আসলাম পারভেজ, হাফিজ উদ্দীন, স্মৃতি রঞ্জন রায়, তাপসী বিশ্বাস, রোজিনা খাতুন, আসমা রাশেদ, শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস, শিক্ষার্থী তুরানী আক্তার আশা ও নুসাইফা তাসনীম।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial