প্রধান সূচি

ভান্ডারিয়ায় কেন্দ্রে সুপারসহ ২ শিক্ষকের কারাদন্ড ॥ ৪ পরীক্ষার্থী বহিস্কার

চলমান জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ভান্ডারিয়া শাহাবুদ্দীন ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রে সুপারসহ ২শিক্ষকের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে চার ছাত্রীকে বহিস্কার করা হয়েছে।

পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার মোঃ নজরুল ইসলাম জানিয়েছেন, বুধবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া দারুল মোহম্মদ আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার সুপার ও কেন্দ্র কমিটির সদস্য মাওলানা হারুন অর রশিদ অবৈধ প্রভাব খাটিয়ে নিজের মেয়েকে নকল সরবরাহ করতে গেলে তাকে আটক করা হয়। অপর দিকে ১১ নম্বর কক্ষের পরিদর্শক উপজেলার পৈকখালী মোমেনিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসার সহকারি শিক্ষক (কৃষি) মোঃ কামরুল ইসলাম পরীক্ষার্থীকে নকল সরবরাহের অভিযোগে তাৎক্ষনিক তাকে কক্ষ থেকে প্রত্যাহার করা হয়। পরে কেন্দ্রস্থ মাদ্রাসার অফিস কক্ষে ভা-ারিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের দু’জনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

উপজেলা নির্বাহী অফিসার শিক্ষকেদের কারাদন্ড ও ৪ পরীক্ষার্থী বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial