প্রধান সূচি

চিতলমারীতে কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু

বাগেরহাটের চিতলমারীতে ফেরদাউস মোল্লা নামে এক কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ মৃত্যুকে ঘিরে এলাকায় নানা গুনজনের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্লু হোয়েল আতঙ্ক বিরাজ করছে। ফেরদাউস টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের আনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ।

মৃতের পরিবার ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার কলাতলা ইউনিয়নের পুরানবাড়ি গ্রামের মোঃ রেজাউল হক মোল্লার পুত্র কলেজছাত্র ফেরদাউস মোল্লা (২০) কিছুদিন আগে ঢাকার নবীনগর এলাকায় একটি গার্মেন্ট কারখানায় কাজ নেয়। সেখানে একটি ভাড়া বাসায় বসবাস করে সে। এ অবস্থায় মঙ্গলবার সকালে পাশের লোকজন তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে ব্যাপারে এখনো কোন সঠিক সধারণা পাওয়া যায়নি। ব্লু হোয়েল গেমে সে আসক্ত ছিলোকিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ মৃত্যুকে ঘিরে এলাকায় নানা গুনজনের সৃষ্টি হয়েছে।

মৃত ফেরদাউসের চাচাতো ভাই মোঃ বেলায়েত মোল্লা জানান, টুঙ্গিপাড়া সরকারি শেখ মুবিবুর রহমান কলেজে পড়াশুনার পাশাপাশি ফেরদাউস ঢাকায় একটি গার্মেন্টে চাকরি করত। সে খুব অমায়িক ছেলে ছিলো। তার এই অকাল মৃত্যু কোন ভাবে মেনে নেওয়া যায় না। কিভাবে তার মৃত্যু হয়েছে এখনো সঠিক কারণ জানা যায়নি।

এ ব্যাপারে কলাতলা ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান শেখ জানান, কিভাবে ফেরদাউসের মৃত্যু হয়েছে সে ব্যাপারে এখনো কিছু  সঠিক ভাবে জানা যাইনি।

এ বিষয়ে চিতলমারী থানার ওসি অনুকুল সরকার জানান, এ বিষয়ে তার কাছে এখনো কোন তথ্য আসেনি। বিষয়টি খোঁজ নিয়ে  দেখা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial