Wednesday, October 18th, 2017
পিরোজপুরে কৃষি সমস্যা সমাধান ও কৃষকদের বিভিন্ন দাবীতে মানববন্ধন
পিরোজপুরে কৃষি পণ্যের ন্যায্য মূল্য, কৃষি জমি সুরক্ষা আইনের যথাযথ বাস্তবায়ন, কৃষি ঋণ সহজীকরন ও জলবায়ু অভিযোজনের ভিত্তিতে কৃষি বাজেটে অধিক বরাদ্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের টাউন ক্লাব সড়কে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান জিয়া, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি খালিদ আবু, বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সদস্য মনিরুল ইসলাম টুলু, আতিকুর রহমান, কৃষক আলী আজম শেখ, শাহ জালাল শেখ। মানববন্ধন পরিচালনা করেন বেসরকারী উন্নয়ন সংস্থা পিরোজপুর পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুলবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠি উপজেলা
খাদ্য নিয়ন্ত্রক এর অশালিন ও অসাদাচারনের বিরুদ্ধে রেজুলেশন
স্বরূপকাঠির উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দেখে নেয়ার হুমকি এবং অশালীন আচরণের ঘটনায় বুধবার সকাল ১১টায় স্বরূপকাঠি ইউএনও কার্যালয়ের সভা কক্ষে উপজেলায় কর্মরত কর্মকর্তারা উপস্থিত হয়ে এ ঘটনার প্রতিবাদ লিপিতে স্বাক্ষর করেন। এ ছাড়া এর আগে তাঁর বিরুদ্ধে এক জরুরি সভায় আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য রেজুলেশন করা হয়েছে। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে অভিযুক্ত খাদ্য নিয়ন্ত্রকের অশালিন ও অসাদাচারনের কারনে তাকে অতিসত্তর অন্যত্র বদলীসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য উর্ধতন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের বরাবরে অভিযোগ পত্র প্রেরণ করার সিদ্ধান্ত নেয়া হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ বলেন,বিস্তারিত পড়ুন
টুঙ্গিপাড়ায় পচাত্তর হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার থেকে পচাত্তর হাজার টাকার (৩ হাজার মিটার) অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা সহকারি কমিশুনার ভূমি। বুধবার দুপুর দুইটার সময় পাটগাতী বাজারের একটি দোকান থেকে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা সহকারি কমিশুনার ভূমি মোহাম্মদউল্লাহর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পরে অবৈধ কারেন্ট জাল উপজেলা সহকারি মৎস কর্মকর্তা আনিচুর রহমান প্রধানের উপস্থিতিতে পুড়িয়ে ধংস করা হয়।
টুঙ্গিপাড়ায় শেখ রাসেলের জন্মদিন পালিত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৩তম জন্ম বার্ষিকী পালন করেছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। বুধবার সকাল ৯ টায় জাতির জনকের সমাধীতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে আনন্দ র্যালি ও কেক কেটে জন্ম বার্ষিকী পালন করেন। সকাল ১০টায় শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষন ও পূর্নবাশন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজিজুল ইসলাম সরদার ও কামরান শেখ এর সভাপতিত্বে পৃথক দুটি সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল বশার খায়ের, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখবিস্তারিত পড়ুন
চিতলমারীতে কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু
বাগেরহাটের চিতলমারীতে ফেরদাউস মোল্লা নামে এক কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ মৃত্যুকে ঘিরে এলাকায় নানা গুনজনের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্লু হোয়েল আতঙ্ক বিরাজ করছে। ফেরদাউস টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের আনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র । মৃতের পরিবার ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার কলাতলা ইউনিয়নের পুরানবাড়ি গ্রামের মোঃ রেজাউল হক মোল্লার পুত্র কলেজছাত্র ফেরদাউস মোল্লা (২০) কিছুদিন আগে ঢাকার নবীনগর এলাকায় একটি গার্মেন্ট কারখানায় কাজ নেয়। সেখানে একটি ভাড়া বাসায় বসবাস করে সে। এ অবস্থায় মঙ্গলবার সকালে পাশের লোকজন তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরেবিস্তারিত পড়ুন
চিতলমারীতে চিংড়ির দর পতনে চরম হতাশায় চাষি
চিংড়ি চাষ করে এখন লোকসান গুনতে হচ্ছে চাষিদের। হাজার টাকা দরের চিংড়ি’র কেজি বিক্রি হচ্ছে মাত্র ৫শ’ টাকায়। এছাড়া নানা প্রতিকূল পরিশের কারণে চিংড়ি চাষ এখন হুমকির মুখে।এ অবস্থায় বাগেরহাটের চিতলমারী উপজেলার হাজার-হাজর চিংড়িচাষিরা এখন চরম হতাশায় ভুগছেন। গত ২ যুগ ধরে এলাকার চাষিরা এটি চাষ করে লাভের মুখ দেখলেও বর্তমানে তাদের লোকসান গুনতে হচ্ছে। এতে শত শত চিংড়িচাষিরা এখন পথে বসতে চলেছে। ফলে এসব চাষিরা অনেকে এখন দেনার দায়ে ঘরছাড়া হচ্ছেন। এতে চরম হতাশায় দিন কাটাচ্ছেন এলাকার চিংড়ি চাষিরা। স্থানীয় চিংড়ি চাষিদের সাথে কথা বলে জানা গেছে, সাদাসোনা খ্যাতবিস্তারিত পড়ুন
চিতলমারী মৎস্য আড়তে ভ্রাম্যমান আদালতের জরিমানা
বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজারের ৪টি চিংড়ি আড়তে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে। চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন। অভিযানকৃত চিংড়ি আড়তে জরিমানার টাকার পরিমাণ হলো, মায়ের দোয়া মৎস্য আড়তে ২০হাজার, মধুমতি মৎস্য আড়তে ২০হাজার, নুরজাহান মৎস্য আড়ত ১০ হাজার ও জয়বাংলা মৎস্য আড়ৎ থেকে ১০ হাজার টাকা। নির্বাহী ম্যজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ জানান, মৎস্য ও মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন বিধিমালা ১৯৯৭ সংশোধিত ২০০৮, ধারা ৪(১) ৪(৩) মতে অভিযান পরিচালনা করা হচ্ছে। চিতলমারী উপজেলাবিস্তারিত পড়ুন
কচুয়ায় উদ্ধারকৃত ইলিশ জাল ভর্শিভূত
বাগেরহাটের কচুয়ায় ইলিশ মাছ ধারার জাল পুড়িয়ে দেন উপজেলা প্রশাসন। জানা যায়, বুধবার ভোরে কতিপয় জেলে সরকারি নিষেধ অমান্য করে উপজেলার বিষখালী নদীতে ইলিশ মাছ ধরছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে ইলিশ জালগুলো আটক করে উপজেলা চত্তরে নিয়ে আসে এসময় জেলেরা পালিয়ে যায়। পরে উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন ফারহানা ও মৎস্য কর্মকর্তা এসএম রাসেলের র উপস্থিতিতে উদ্ধারকৃত ইলিশ জাল পুড়িয়ে ফেলা হয়।
বাগেরহাটের রামপালের এলাকাবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা
বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা বাজারের প্রায় ১ হাজার শতক ভূমির মালিকানা নিয়ে এলাকাবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী এক ব্যবসায়ী নেতার জোরপূর্বক দখল চেষ্টার কারনেই এ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে স্থানীয় প্রশাসন বিষয়টিকে উড়িয়ে দিলেও আতংকে রয়েছে ওই এলাকার কয়েক হাজার বাসিন্দা ও ব্যবসায়ীরা। তারা বলেছেন, ওই প্রভাবশালীর নেতার দাপট ও হয়রানিমূলক কর্মকান্ডে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা ও বাঘা বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, বাগেরহাটের রামপাল উপজেলার বাঘা মৌজার এস এ খতিয়ানের চার হাজার শতক সরকারী জমি থেকে ৯বিস্তারিত পড়ুন
আস বাংলাদেশ কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ
আস বাংলাদেশ কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল বাগেরহাট সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের প্রচেষ্টায় “প্রতীচী (বাংলাদেশ) ট্রাষ্ট এর আর্থিক সহযোগিতায় আস বাংলাদেশ বাগেরহাটের ৩টি বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করে। চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হাফিজ। এসময় উপজেলা মাধ্যমকি শিক্ষা অফিসার মাসুদা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, চিরুলিয়া স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ তামজিদ হোসেন, আস বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা, প্রোগ্রাম অফিসার মারিয়া আহমেদ,বিস্তারিত পড়ুন
