পিরোজপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়
পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। অপরাধ দমনে প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে।
তিনি বলেন, পূর্বের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদার করা হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজাসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন জেলা প্রশাসক।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, সাবেক সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, এম এ রব্বানী ফিরোজ, ডেইলি অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থা পিরোজপুর সভাপতি হাসান মামুন, সময় টিভির প্রতিনিধি জিয়াউল হক, ডেইলি স্টার প্রতিনিধি হাবিবুর রহমান, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি তামিম সরদার, মুক্তবার্তা সম্পাদক এস এম সোহেল বিল্লাহ কাজল সাংবাদিক ইউনিয়ন পিরোজপুরের সভাপতি মো. নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. নাঈম তালুকদার, ডিবিসি টিভি প্রতিনিধি এম এ মুন্না প্রমুখ।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহামুদুর রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
