Tuesday, October 6th, 2026
পিরোজপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়
পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। অপরাধ দমনে প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে।তিনি বলেন, পূর্বের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদার করা হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজাসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন জেলা প্রশাসক।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এমবিস্তারিত পড়ুন
