প্রধান সূচি

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের মাসব্যাপী মশক নিধন কর্মসূচি

পিরোজপুরে হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মাসব্যাপী মশক নিধন কর্মসূচি শুরু করেছে জেলা পরিষদ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পিরোজপুর শহরের সিও অফিস চত্বর এলাকায় দুইটি ফগার মেশিনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
‎পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন নিজে ফগার মেশিন চালিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।
‎কর্মসূচির আওতায় শহরের বিভিন্ন এলাকায় মশক নিধন ও সচেতনতা বৃদ্ধিতে স্কুল-কলেজে সভা, লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial