প্রধান সূচি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যে পিরোজপুরে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার পিরোজপুর সদর উপজেলা অডিটরিয়ামের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় পিরোজপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুর্নীতির পক্ষে-বিপক্ষে যুক্তি ও তথ্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. মুনিরুজ্জামান নাসিম, সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও প্রতিযোগিতার উপ-কমিটির আহ্বায়ক মো. মেহেদী হাসান, দুপ্রক সদস্য মিন্টু মাতা, জুবায়ের আল মামুন, মেহেদী হাসান শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন পিরোজপুর সরকারি কলেজ, মহিলা কলেজ ও আফতাব উদ্দিন কলেজের প্রভাষকবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial