পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ছাতা ও মশারী বিতরণ
শিশু সুরক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে পিরোজপুরে এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে পিরোজপুর সদর উপজেলা পরিষদে শহীদ ওমর ফারুক মিলনায়তনে সোমবার সকাল ১১টায় প্রাক-শৈশব বিকাশ ও শিখন কেন্দ্রের শিশুদের মাঝে মশারী ও ছাতা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এপির ম্যানেজার লিন্ডা দফো।
অনুষ্ঠানে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি শিশুদের অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকসহ গ্রাম উন্নয়ন কমিটি ও নগর উন্নয়ন কমিটির সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড ভিশন কর্তিক এই মশারী এবং ছাতা বিতরণ একটি সময় উপযোগী উদ্যোগ। এর ফলে যেমন শিশুরা বৃষ্টি থেকে রক্ষা পাবে, ঠান্ডা-কাশি-জ্বর হবে না এবং ডেঙ্গু মশা থেকে ও রক্ষা পাবে যার ফলে শিশুদের সুরক্ষা নিশ্চিত হবে শিশুদের জন্য এমন একটি সুন্দর উদ্যোগ গ্রহণের জন্য ওয়ার্ল্ড ভিশনকে তিনি ধন্যবাদ জানান।
