প্রধান সূচি

পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

‘ক্লাইমেট অ্যাকশন : জলবায়ু পরিবর্তন-আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পিরোজপুরের যৌথ উদ্যোগে সকাল ১১টায় সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভ‚ঞা জনী, জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, পিরোজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী প্রমুখ।
আলোচনা সভায় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়, প্রতিটি নাগরিকের সচেতন অংশগ্রহণ প্রয়োজন। তিনি বেশি বেশি বৃক্ষরোপণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের আহŸান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial