Thursday, July 9th, 2026
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
বাংলাদেশকে একটি ‘সবুজ বসতি’ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণকে আমাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত করতে হবে। সবাই মিলে কাজ করলেই আমরা সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ বসতি গড়ে তুলতে পারবো।আজ বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, এই পরিবেশ মেলা বা বৃক্ষমেলার আয়োজন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর ও সুস্থভাবে বেড়ে ওঠার জন্য একটি নিরাপদ বিনিয়োগ। এই আয়োজন কেবল একটি বাৎসরিক আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত হবে না।তিনি বলেন, আমিবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
‘ক্লাইমেট অ্যাকশন : জলবায়ু পরিবর্তন-আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে।বৃহস্পতিবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পিরোজপুরের যৌথ উদ্যোগে সকাল ১১টায় সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভ‚ঞা জনী, জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের সেক্রেটারিবিস্তারিত পড়ুন
বিডিইআরএম’র পিরোজপুর জেলা কমিটি গঠন
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর পিরোজপুর জেলা শাখার দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে।বুধবার বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।সভায় সভাপতিত্ব করেন অশোক দাস মুন্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিইআরএম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবি দাস।সভার শুরুতে পিরোজপুরের বিশিষ্ট দলিত সংগঠক ও সাংবাদিক রঞ্জন বকশীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।সভায় সর্বসম্মতিক্রমে অশোক দাস মুন্নাকে সভাপতি, মোহন লালবিস্তারিত পড়ুন
