পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন
ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা, কেক কাটা, গ্রাহকদের ফুলের শুভেচ্ছা জানানোসহ নানা অনুষ্ঠান পালিত হয়েছে|
সোমবার রাতে পিরোজপুর শহরের কাপুড়িয়া রোডস্থ ব্র্যাক ব্যাংকের কার্যালয়ে ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন|
ব্র্যাক ব্যাংকের পিরোজপুর শাখা ব্যবস্থাপক শেখ মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবু মুসা আনসারি, রূপালী ব্যাংকের পিরোজপুর শাখা ব্যবস্থাপক মো. মিজানুর রহমান সুমন, জীবনবীমা কর্পোরেশন এর পিরোজপুর জেলা ব্যবস্থাপক ননী গোপাল রায়, পিরোজপুর চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি মেহেদী হাসান, বেসরকারী উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাই এর সিনিয়র কো-অর্ডিনেটর শিশির কুমার বিশ্বাস, ব্যবসায়ী মো. রাসেল আকন প্রমুখ|
অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, ঋণ গ্রহিতা, ব্যবসায়ী, ব্র্যাক এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন এনজিও প্রতিনিদিবৃন্দ, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন|
