Monday, July 6th, 2026
পিরোজপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এবং পিরোজপুরের যৌথ আয়োজনে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু সাঈদ।এসময় তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি গ্রামীণ উন্নয়ন। গ্রামকে স্বনির্ভর, উৎপাদনমুখী ও আধুনিক করে গড়ে তুলতে সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন
ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা, কেক কাটা, গ্রাহকদের ফুলের শুভেচ্ছা জানানোসহ নানা অনুষ্ঠান পালিত হয়েছে|সোমবার রাতে পিরোজপুর শহরের কাপুড়িয়া রোডস্থ ব্র্যাক ব্যাংকের কার্যালয়ে ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন|ব্র্যাক ব্যাংকের পিরোজপুর শাখা ব্যবস্থাপক শেখ মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবু মুসা আনসারি, রূপালী ব্যাংকের পিরোজপুর শাখা ব্যবস্থাপক মো. মিজানুর রহমান সুমন, জীবনবীমা কর্পোরেশন এর পিরোজপুর জেলা ব্যবস্থাপক ননী গোপালবিস্তারিত পড়ুন
