প্রধান সূচি

পিরোজপুরের মঠবাড়িয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজার সংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ|
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মঠবাড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়|
স্থানীয় সূত্রে জানা যায়, দধিভাঙ্গা বাজার সংলগ্ন খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন| পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে মরদেহটি উদ্ধার করেন| তবে ঘটনাস্থলে উপস্থিত কেউ ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেননি|
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় ওই নারীর কোমরে একটি ব্যাগ বাঁধা ছিল| ব্যাগটি তল্লাশি করে কিছু নগদ টাকা, চকলেট, আচার, বিস্কুট, বাদাম এবং বিভিন্ন ধরনের ওষুধের প্যাকেট পাওয়া যায়| উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন| তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত ও পরিচয় শনাক্তের অপেক্ষা করতে হবে জানায় পুলিশ|
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে| পরিচয় শনাক্তের চেষ্টা চলছে| মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে আইনগত প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য মরদেহ জেলা মর্গে পাঠানো হবে|

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial