পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ ও দিনমজুরদের মধ্যে ছাতা বিতরণ
পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ছাতা বিতরণ করেছেন জেলা ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
আজ বুধবার সকালে পিরোজপুর শহরে বড় মসজিদ মোড় এবং পুরাতন বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশ ও রিক্সাচালক দিনমজুরদের মধ্যে কয়েক শতাধিক ছাতা বিতরণ করা হয়।
এসময় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, তীব্র রোদ ও বৃষ্টি থেকে রক্ষা পেতে ট্রাফিক পুলিশ ও সাধারণ রিক্সাচালক দিনমজুরদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে ছাতা বিতরণ করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিন শহরের ট্রাফিক পুলিশ, দিনমজুর ও রিক্সাচালকদের মাঝে শতাধিক ছাতা বিতরণ করা হয়।
Please follow and like us:
« ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় অস্বাভাবিক মৃত্যুর হার বাড়ছে : দুই মাসে ১৯ জনের লাশ উদ্ধার »
