প্রধান সূচি

পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শিক্ষার্থীদের মাঝে প্রকৃতিপ্রেম, পরিবেশ সচেতনতা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের আওতায় মাদ্রাসা পর্যায়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে|
সোমবার বেলা ১২টায় মাদ্রাসা মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়| এ সবাই মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মহিউদ্দিন পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার গুরুত্ব তুলে ধরেন|
তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে|
আলোচনা সভা শেষে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি মাদ্রাসা প্রাঙ্গণ প্রদক্ষিণ করে| র‌্যালি শেষে মাদ্রাসার আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়|
আয়োজকরা জানান, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রতিটি শিক্ষার্থীর মাধ্যমে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলা, যাতে পরিবেশ সংরক্ষণে নতুন প্রজন্ম সক্রিয় ভূমিকা পালন করতে পারে|
কর্মসূচিতে মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন| অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের গাছের চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়|

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial