প্রধান সূচি

পিরোজপুরে চুরি হওয়া ও হারানো মোবাইল উদ্ধার করে দিল পুলিশ

পিরোজপুরে বিভিন্ন সময় চুরি ও হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী’র দিকনির্দেশনায় জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া ( সাইবার পেট্রোলিং) শাখা কর্তৃক তথ্য ও প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ২৫টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে পিরোজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
উল্লেখ্য, জেলার বিভিন্ন থানায় দায়েরকৃত হারানো মোবাইল সংক্রান্ত জিডি পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তি সহায়তায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উক্ত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোবাইল এর মধ্যে পিরোজপুর সদর থানা থেকে ১টি, ইন্দুরকানি থানা থেকে ৩টি, মঠবাড়িয়া থানা থেকে ১০টি, নাজিরপুর থানা থেকে ৮টি, নেছারাবাদ থানা থেকে ২টি, ভান্ডারিয়া থানা থেকে ১টিসহ ২৫টি মোবাইল উদ্ধার করা হয়।
ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ফেরত পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আলম সিদ্দিকী বলেন, জেলা পুলিশের এ রকম উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে এবং জেলা পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial