আওয়ামী লীগের নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদে পিরোজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল
দেশব্যাপী আওয়ামী লীগের নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী।
শুক্রবার দুপুরে পিরোজপুর বাইপাস সড়কের নতুন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাড়েরহাট সড়কের পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারী জহিরুল হক, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, পৌর আমীর ইসহাক হোসেন, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারী মো. আরিফ বিল্লাহ, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি ইমরান হোসেনসহ জামায়াতে আসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« পিরোজপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত (পূর্ববর্তি সংবাদ)
