প্রধান সূচি

Friday, November 14th, 2025

 

পিরোজপুরে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড’র বরিশাল অঞ্চলের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৫ এর বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা। শুক্রবার পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী, কলামিস্ট ও লেখক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো.বিস্তারিত পড়ুন


আওয়ামী লীগের নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদে পিরোজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী আওয়ামী লীগের নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী।শুক্রবার দুপুরে পিরোজপুর বাইপাস সড়কের নতুন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাড়েরহাট সড়কের পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়।বিক্ষোভ মিছিলে জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারী জহিরুল হক, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, পৌর আমীর ইসহাক হোসেন, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারী মো. আরিফ বিল্লাহ, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি ইমরান হোসেনসহ জামায়াতে আসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়েরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে শুক্রবার সারা দেশের মত পিরোজপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে পিরোজপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। পালিত কর্মসূচির মধ্যে ছিল- সকালে জেলা হাসপাতাল গেট থেকে ডায়াবেটিক সমিতি অফিস প্রাঙ্গণ পর্যন্ত শোভাযাত্রা, সমিতি প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া-মাহফিল।পিরোজপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মতিউর রহমান।বক্তব্য রাখেন, পিরোজপুর ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমান ও সমিতির চীফ মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম দীপু। অনুষ্ঠান উপস্থাপনাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial