পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
বিআরটিএ ট্রাষ্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় পিরোজপুরে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের অনুকূলে আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে ং জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ পিরোজপুর সার্কেল এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
অনুষ্ঠানে পিরোজপুর জেলার ৫জন ও ঝালকাঠি জেলার ৯জন ভুক্তভোগী পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।
এসময় ভুক্তভোগী পরিবারের সদস্য, স্থানীয় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে এবং ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে পিরোজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা »
