Sunday, September 21st, 2025
আহবায়ক নজরুল ইসলাম : সদস্য সচিব কিসমত
পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা
পিরোজপুরে জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, নজরুল ইসলাম খানকে আহ্বায়ক, সাইদুল ইসলাম কিসমতকে সদস্য সচিব, এলিজা জামানকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও অধ্যক্ষ আলমগীর হোসেনকে সদস্য করে পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে পিরোজপুর শহরের শিল্পকলা একাডেমিতে পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভোট গণনার সময় বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর পরদিন বুধবার (৩ সেপ্টেম্বর)বিস্তারিত পড়ুন
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
বিআরটিএ ট্রাষ্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় পিরোজপুরে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের অনুকূলে আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়েছে।রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে ং জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ পিরোজপুর সার্কেল এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।অনুষ্ঠানে পিরোজপুর জেলার ৫জন ও ঝালকাঠি জেলার ৯জন ভুক্তভোগী পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।এসময় ভুক্তভোগী পরিবারের সদস্য, স্থানীয় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
