প্রধান সূচি

পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে এবং ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে পিরোজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে এবং ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। আজ শনিবার বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদ্য বিদায়ী সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র ব্যবস্থাপনায় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদ্য বিদায়ী সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান আল মামুন।
এ সময় বক্তারা বলেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি একটি মহল এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা গতকালকে দেখেছেন একটি কুচক্রি মহল স্বাধীনতা বিরোধী শক্তি মিছিল করেছে পিয়ার পদ্ধতি চায়। পিয়ার পদ্ধতির নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। জনগণ পিয়ার পদ্ধতির নির্বাচন বোঝে না। মানুষ পি আর পদ্ধতি চায় না। ভোট দেবে পিরোজপুরের মানুষ আর নেতা হবে দিনাজপুরের মানুষ, এমন পদ্ধতিতে নির্বাচন আমরা চাই না। অবিলম্বে আগামী ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্রকে রক্ষা করতে নির্বাচনের কোন বিকল্প নেই। তাই আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial