প্রধান সূচি

যারা সম্পদ লুটপাট করে দেশের বাইরে পাঠায় তারা স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না : মাসুদ সাঈদী

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের এমপি প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, যারা দেশের সম্পদ লুটপাট করে দেশের বাইরে পাঠায় তারা এ দেশের স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না। বিগত ৫০ বছর যারা রাষ্ট্র পরিচালনায় এসেছে, তারা সকলেই দেশের সম্পদ বিদেশে পাচার করেছে।
আজ শুক্রবার পিরোজপুর শহরের পিটিআই, সাহাপাড়া, মধ্য কুমারখালী, রায়েরকাঠীর রাজবাড়ীতে গণসংযোগ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন তিনি ঝাটকাঠীর শিকদারবাড়ী ও সিও অফিসে গণসংযোগ শেষে অটো শ্রমিকদের সাথেও মতবিনিময় করেন।
মাসুদ সাঈদী বলেন, ৫ আগস্টের পর আমরা জামায়াত-শিবিরের ভাইয়েরা প্রত্যেক মন্দিরে গিয়ে তাদের নিরাপত্তার জন্য রাত জেগে পাহারা দিয়েছি। কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রিতির রাজনীতি করি, অস্প্রদায়িক কথা বলে আমরা সমাজে হানাহানি করি না। সামনে আরেকটি সময় আসছে, এবারও যদি আমরা একই ভুল করি তাহলে বাংলাদেশকে ক্ষতি করার পিছনে আপনি-আমি দায়ী থাকবো।
তিনি বলেন, আপনারা দেশকে যদি সত্যিকারে ভালো বাসেন তাহলে যারা দেশকে গড়তে চায় ন্যায়, ইনসাফের কথা বলে, দুর্নীতিমুক্ত জীবন এবং সমাজ গঠনের কথা বলে আসেন তাহলে তাদের সঙ্গে থাকি। যারা স্বাধীনতার কথা বলে দুর্নীতি করে, সম্পদ লুন্ঠন করে এবং হিন্দুসহ অন্য ধর্মের ওপর হামলা চালায় ওরা কোনোদিন স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না।
সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মাওলানা. আব্দুর রব, পৌর আমীর মাওলানা. ইসহাক আলী খান, ২নং ওয়ার্ডের সহ-সভাপতি অহিদুজ্জামান শেখ, সহ-সভাপতি আলোম মোল্লা, সনাতন ধর্মাবলম্বীদের স্থানীয় নেতা গৌতম নারায়ণ রায় চৌধুরী ও গৌররায় চৌধুরী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial