পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি
‘সবুজে সাজাই বংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ ও মাদ্রাসার ছাত্রদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় পিরোজপুর সদর উপজেলার উত্তর নামাজপুর এলাকার আশরাফুল মাদারিস কওমী মাদ্রাসার ছাত্রদের বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিরতণ করা হয় এবং মাদ্রাসা ক্যাম্পাসে গাছের চারা রোপণ করা হয়।
এসময় প্রকৃতি ও জীবন ক্লাবের জেলা সভাপতি এনায়েত কবির খান, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দসহ পিরোজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের সদসবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবিতে পিরোজপুরে পথসভা ও স্মারকলিপি প্রদান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে হারানো মোবাইল ফোন ও হ্যাক হওয়া ফেসবুক একাউন্ট উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ »
