প্রধান সূচি

Monday, August 25th, 2025

 

পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি

‘সবুজে সাজাই বংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ ও মাদ্রাসার ছাত্রদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।সোমবার বেলা ১১টায় পিরোজপুর সদর উপজেলার উত্তর নামাজপুর এলাকার আশরাফুল মাদারিস কওমী মাদ্রাসার ছাত্রদের বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিরতণ করা হয় এবং মাদ্রাসা ক্যাম্পাসে গাছের চারা রোপণ করা হয়।এসময় প্রকৃতি ও জীবন ক্লাবের জেলা সভাপতি এনায়েত কবির খান, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দসহ পিরোজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের সদসবৃন্দ উপস্থিত ছিলেন।


ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবিতে পিরোজপুরে পথসভা ও স্মারকলিপি প্রদান

প্রকৌশল কর্মক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের (আইডিবি) অধিকার নিশ্চিতকরণ ও চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে ‘ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ’ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ মিছিল, পথসভা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১০টায় নতুন পৌরসভা সড়ক থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।সংগঠনের আহ্বায়ক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রকৌশলী কাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দ মো. মোহসিনুল ইসলামের সঞ্চালনায় পথসভা বক্তব্য রাখেন, আইডিবি পিরোজপুর জেলা শাখার সভাপতি এম এ রাব্বানী ফিরোজ, সংগ্রাম পরিষদের সহ-সভাপতি মো. আবদুল ওয়াদুদ, আইডিবিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial