আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পিরোজপুরে গণজমায়েত
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পিরোজপুরে গণজমায়েত করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শনিবার বিকেল ৩টা থেকে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন শুরু করে তারা।
এসময় গণ জমায়েতে অংশগ্রহণকারীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগ, ব্যন ব্যন’ ইত্যাদি ¯েøাগান দেয়।
গণ জমায়েতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পিরোজপুর জেলা সংগঠক মো. আল আমীন খান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলন চালিয়ে যাবো। আমরা আশাকরি সরকার খুব দ্রæতই আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা দেবে।
গণজমায়েতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« চাকুরি জাতীয়করণের দাবীতে পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোট ত্রি-বার্ষিক সম্মেলন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে আহত »
