প্রধান সূচি

পিরোজপুরে মাদক মামলায় ২ জনের কারাদন্ড

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদক ব্যাবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন। একই সাথে আসামীদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক।
‎দন্ডপ্রাপ্তরা হলেন, ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার নাজমুল আহসান খসরু তালুকদারের ছেলে আরাফাত আল আহসান ওরফে রিয়াদ তালুকদার (৫২) এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার লক্ষিপুরা এলাকার রুস্তুম মল্লিকের ছেলে ইকবাল মল্লিক (৪৫)।
‎রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওয়াহিদ হাসান বাবু জানান, ২০১৪ সালের ২৯ অক্টোবর ভান্ডারিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ভান্ডারিয়া শহরের রির্জাভ পুকুর এলাকা থেকে ৩২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামীদের আটক করে। পরে ওই দিনই ভান্ডারিয়া থানার এসআই নুর আমিন বাদী হয়ে থানায় একটি মাদক মামলা দায়ের করে। পরে ২০১৪ সালের ৩০ নভেম্বর ভান্ডারিয়া থানার এসআই খন্দকার মো. কামরুল ইসলাম ৮ জনকে আসামি করে আদালতে অভিযোগ পত্র জমা দেন। অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত দুই মাদক ব্যবসায়ীকে ১০ বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য ৬ আসামীকে খালাস প্রদান করেন বিচারক।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial