প্রধান সূচি

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে পিরোজপুর জেলা পুলিশ।
বৃহস্পতিবার পিরোজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।
এ সময় পুলিশ সুপার ২টি হ্যাকড হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক একাউন্ট) উদ্ধার করে তার মালিকদের ফিরিয়ে দেন।
পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখা কর্তৃক বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন থানার হারানো মোবাইল সংক্রান্তে জিডিসমূহ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে ২৫টি হারানো বিভিন্ন ব্রান্ডের এনড্রয়েড মোবাইল ফোন এবং ২ টি হ্যাকড হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দেয়া হয়। তিনি আরো বলেন, জেলা পুলিশের এ রকম উদ্ধারজনিত কার্যক্রম অব্যাহত থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial