প্রধান সূচি

Thursday, May 8th, 2025

 

পিরোজপুরে মাদক মামলায় ২ জনের কারাদন্ড

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদক ব্যাবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন। একই সাথে আসামীদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক। ‎দন্ডপ্রাপ্তরা হলেন, ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার নাজমুল আহসান খসরু তালুকদারের ছেলে আরাফাত আল আহসান ওরফে রিয়াদ তালুকদার (৫২) এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার লক্ষিপুরা এলাকার রুস্তুম মল্লিকের ছেলে ইকবাল মল্লিক (৪৫)। ‎রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওয়াহিদ হাসান বাবু জানান,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে পিরোজপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার পিরোজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। এ সময় পুলিশ সুপার ২টি হ্যাকড হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক একাউন্ট) উদ্ধার করে তার মালিকদের ফিরিয়ে দেন। পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখা কর্তৃক বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন থানার হারানো মোবাইল সংক্রান্তে জিডিসমূহ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে ২৫টি হারানো বিভিন্ন ব্রান্ডেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial