প্রধান সূচি

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটের (মানবিক অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পিবিপ্রবির একাডেমিক ও প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপস্থিতর হার ছিল প্রায় ৯৪ শতাংশ।
এদিন দেশের ২১টি কেন্দ্রে একযোগে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম পরীক্ষা কেন্দ্রসমূহ ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন।
ড. মো. শহীদুল ইসলাম বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের অর্থ ও সময় সাশ্রয়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে তাদের যাতায়াতের ভোগান্তি লাঘবের জন্য পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালকে কেন্দ্র হিসেবে বেছে নেওয়ায় সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানাই।
এ সময় পিবিপ্রবি উপাচার্য অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ইলেক্ট্রনিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সকল মহলকে উপাচার্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য যে, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আগামী ৯ মে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial