Friday, May 2nd, 2025
পিরোজপুরে শুরু হয়েছে ভাড়ানি খাল খননের কাজ : চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ
পিরোজপুরে শহরের মধ্য দিয়ে বয়ে ভাড়ানি খাল অবশেষে পুন:খনন ও খাল পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে পিরোজপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তায় শুরু হয়েছে খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। খালের ম্যালেরিয়া পুল এলাকা থেকে এ কার্যক্রম শুরু করা হয়েছে। পিরোজপুর পৌর শহরের দামোদার খালের উৎস্য মুখ পৌর ভূমি অফিসের পাশ থেকে শুরু হয়ে শহরের সাধনা পোল, শেখপাড়া, পাড়েরহাট সড়ক হয়ে বড়পুল নামক স্থান পর্যন্ত ২ কিলোমিটার দীর্ঘ এবং প্রায় ২২ ফুট প্রস্থের এ খালটির দুই পাশ দখল করে দীর্ঘদিন ধরেবিস্তারিত পড়ুন
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটের (মানবিক অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পিবিপ্রবির একাডেমিক ও প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপস্থিতর হার ছিল প্রায় ৯৪ শতাংশ। এদিন দেশের ২১টি কেন্দ্রে একযোগে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম পরীক্ষাবিস্তারিত পড়ুন
