পিরোজপুরে ওয়ার্ড পর্যায়ে বিএনপির সদস্য যাচাই বাচাই কার্যক্রম
পিরোজপুরের পৌরসভার ৯টি ওয়ার্ডে কমিটি করার লক্ষে বিএনপির সদস্য ফর্ম যাচাই বাচাই করে কার্যক্রম করেছে পিরোজপুর পৌর বিএনপি।
আজ সোমবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।
পৌর বিএনপির আহবায়ক শেখ শহিদুল্লাহ শহীদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য শেখ হাসানুল কবির লীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব মো. ছরোয়ার হোসেন হাওলাদার। এসময় পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, কর্মীসভা করে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামে সদস্য সংগ্রহের যে ফর্ম বিতরণ করেছিলাম সেগুলো যাচাই বাচাই কার্যক্রম চলমান আছে। পিরোজপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে আমরা কমিটি করে ফর্ম দিয়েছিলাম সেগুলো যাচাই বাচাই করা হচ্ছে। এর মধ্যে যারা বেশি ত্যাগী তাদেরকে আমরা ‘এ’ গ্রæপে রেখেছি। পর্যায়ক্রমে গ্রæপ ‘বি’, গ্রæপ ‘সি’ এভাবে রাখা হয়েছে। ওয়ার্ড বিএনপির যে কাউন্সিল হবে সে কাউন্সিলে জন্য যে সদস্য প্রয়োজন তাদের রেখে বাকিরা আমাদের দলের সদস্য হিসেবে থাকবে। পৌর ওয়ার্ড কমিটি হবে ৭১ সদস্য বিশিষ্ট। কাউন্সিলের জন্য আমরা চমৎকারভাবে সাড়া পেয়েছি।
