প্রধান সূচি

পিরোজপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

পিরোজপুরে ট্রাকের ধাক্কায় মো. আরিফ হোসেন (২৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে পিরোজপুর সদর উপজেলার বরিশাল-পিরোজপুর সড়কের ছোট খলিসাখালী কাঠের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।
নিহত মো. আরিফ সদর উপজেলার খলিশাখালী গ্রামের মৃত আলী আজগর সেখর ছেলে।
প্রত্যক্ষদর্শী সালাউদ্দিন শেখ ও শাওন বকস জানান, রবিবার সকালে পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ছোট খলিসাখালী কাঠের পোল এলাকায় পার্শ্বরাস্তা থেকে ভ্যানচালক আরিফ ভ্যান নিয়ে মহাসড়কে উঠতে গেলে বরিশালের দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানচালক অরিফকে ধাক্কা দিলে সে ছিটকে সড়কের পাশে পড়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রেবেকা সুলতানা জানান, আরিফ নামে এক ভ্যানচালককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান জানান, ঘটনাস্থলে গিয়ে ট্রাকচালককে আটক এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial