প্রধান সূচি

পিরোজপুরে চুরি ও হারিয়ে হওয়া মোবাইল ফোন, মোটর সাইকেল ও বিকাশের টাকা উদ্ধার করে দিয়েছে পুলিশ

পিরোজপুর পুলিশ পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন এর নেতৃত্বে জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখা কর্তৃক উদ্ধারকৃত মোটর সাইকেল, টাকা ও মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফেরৎ দেওয়া হয়েছে।
রবিবার পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত মালিকদের কাছে উদ্ধারকৃত এসব মালামাল বুঝিয়ে দেন পুলিশ সুপার মোহাম্মদ খাঁন মুহাম্মদ আবু নাসের।
পরে এক প্রেসব্রিফিং-এ জানানো হয়, পিরোজপুর জেলার বিভিন্ন সময়ে বিভিন্ন থানার হারানো মোবাইল ও বিকাশের টাকা সংক্রান্তে জিডিসমূহ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ৩৫টি হারানো বিভিন্ন ব্রান্ডের এনড্রয়েড মোবাইল ফোন ও ভুল নম্বরে চলে যাওয়া বিকাশের ৪ হাজার ৫০০ টাকা, ১টি মোটর সাইকেল এবং ২ টি হ্যাকড্ হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক একাউন্ট) উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে IPhone, Vivo, Redmi, Samsung, Oppo, Realme সহ বিভিন্ন নামীদামী ব্রান্ডের মোবাইল রয়েছে। এসব বিষয়ে পিরোজপুর সদর থানার ১২টি, ইন্দুরকানী থানা ৩টি, ভান্ডারিয়া থানা ৬টি, মঠবাড়ীয়া থানা ৯টি, নাজিরপুর থানা ৩টি, কাউখালী থানা ০১টি এবং নেছারাবাদ থানার ১টি জিডি হয়েছিল।
এছাড়া গাজীপুর জেলার গাছা থানার তারগাছ এলাক থেকে জনৈক সাজু বিশ্বাস (৩৭) পিতা- আ. কুদ্দুস, সাং- তারাপুর, থানা- কুমারখালী, জেলা- কুষ্টিয়া এর ব্যবহৃত Yamaha FZ version-৩ ১৫০ সিসি কালো রং এর একটি মোটর সাইকেল গত ২৩ সেপ্টেমার হারিয়ে যায়। পিরোজপুর সদর থানা পুলিশের বিশেষ অভিযানে শিকারপুর লাশকাটা ঘরের সন্নিকটের পরিত্যক্ত জায়গা থেকে উক্ত মোটর সাইকেলটি উদ্ধার করে মূল মালিক সাজু বিশ্বাসের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন জানান, এ রকম উদ্ধারজনিত কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা পুলিশ সবসময় জনগণের পাশে অবস্থান করছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial