প্রধান সূচি

পিরোজপুরে কৃষক ও শ্রমিকদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে পিরোজপুরে কৃষক ও শ্রমিকদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পিরোজপুর শহরের টাউন ক্লাব মাঠে পিরোজপুর জেলা প্রশাসন আয়োজিত কৃষক বনাম শ্রমিকদের এ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা কৃষক দলের সভাপতি নাসির উদ্দিন আহমেদ বাচ্চু, সাধারণ সম্পাদক হাবিব খান প্রমুখ।


প্রতিযোগিতায় পিরোজপুর জেলা কৃষক দল এবং জেলা শ্রমিক দলের ১টি করে দল অংশগ্রহণ করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial