প্রধান সূচি

Wednesday, February 12th, 2025

 

পিরোজপুরে কৃষক ও শ্রমিকদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে পিরোজপুরে কৃষক ও শ্রমিকদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পিরোজপুর শহরের টাউন ক্লাব মাঠে পিরোজপুর জেলা প্রশাসন আয়োজিত কৃষক বনাম শ্রমিকদের এ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা কৃষক দলের সভাপতি নাসির উদ্দিন আহমেদ বাচ্চু, সাধারণ সম্পাদক হাবিব খান প্রমুখ। প্রতিযোগিতায় পিরোজপুর জেলা কৃষক দল এবং জেলা শ্রমিক দলের ১টি করে দল অংশগ্রহণ করে।


ক্ষমতা আঁকড়ে রাখতে সাবেক সরকার নৃশংস পদক্ষেপ নিয়েছিল : ফলকার টুর্ক

বাংলাদেশের জনগণের বিরোধিতার মুখেও ক্ষমতা আঁকড়ে রাখতে সাবেক সরকার জুলাই গণঅভ্যুত্থানে নৃশংসতা চালিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। বুধবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রকাশিত এক প্রতিবেদনে টুর্কের এমন বক্তব্য তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর (২০২৪) ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় আওয়ামী লীগের সহিংস কর্মকান্ডের পাশাপাশি বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল। ক্ষমতায় থাকার জন্য সাবেক সরকার ক্রমাগত সহিংস পথ ব্যবহার করে পদ্ধতিগতভাবে বিক্ষোভ দমনের চেষ্টা করেছিল। ফলকার টুর্ক বলেন, বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিকবিস্তারিত পড়ুন


সভাপতি টুটু চৌধুরী : সম্পাদক আরিফুল

ফরিদপুরের সালথা উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

ফরিদপুরের সালথা উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি চৌধুরী মাহমুদ আশরাফ (টুটু) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেনিক আমার দেশ পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি মো. আরিফুল ইসলাম। বুধবার উপজেলা প্রেসক্লাবের জরুরি সভায় সকল সদস্যদের উপস্থিতিতে নতুন এই কমিটি প্রকাশ করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি দৈনিক গণসংহতি পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহজাহান, দৈনিক বাংলাদেশ সমাচারের সালথা উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম মারুফ, দৈনিক বাংলার নয়ন পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি মো. হাসান ও দৈনিক প্রলয়ের সালথা উপজেলা প্রতিনিধি জামালবিস্তারিত পড়ুন


‘আয়নাঘর’ এর ভেতরে খুবই বীভৎস দৃশ্য : প্রধান উপদেষ্টা

‘আয়নাঘর’ পরিদর্শন শেষে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগ সরকার ‘আইয়ামে জাহেলিয়াত’ যুগের একটা নমুনা প্রতিষ্ঠা করে গেছে। আমাকে নতুন করে বলতে হবে না। বর্ণনা দিতে গেলে বলতে হয়- আয়নাঘরের ভেতরে খুবই বীভৎস দৃশ্য। এখানে মনুষ্যত্ববোধের কিছু নেই। যা হয়েছে তা নৃশংস। বুধবার গোপন বন্দীশালা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, এটা কি আমাদেরই সমাজ? এটার কোনো ব্যাখ্যা নাই। যতটাই শুনি, অবিশ্বাস্য মনে হয়। যারা নিগৃহিত হয়েছে, নির্যাতিত হয়েছে তারাও আমাদের সঙ্গে এসেছে, তাদের মুখেই শুনলাম। বিনা দোষে কতগুলো সাক্ষী নিয়ে, হাতে এক্সপ্লোসিভবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial