প্রধান সূচি

সভাপতি টুটু চৌধুরী : সম্পাদক আরিফুল

ফরিদপুরের সালথা উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

ফরিদপুরের সালথা উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি চৌধুরী মাহমুদ আশরাফ (টুটু) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেনিক আমার দেশ পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি মো. আরিফুল ইসলাম।
বুধবার উপজেলা প্রেসক্লাবের জরুরি সভায় সকল সদস্যদের উপস্থিতিতে নতুন এই কমিটি প্রকাশ করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি দৈনিক গণসংহতি পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহজাহান, দৈনিক বাংলাদেশ সমাচারের সালথা উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম মারুফ, দৈনিক বাংলার নয়ন পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি মো. হাসান ও দৈনিক প্রলয়ের সালথা উপজেলা প্রতিনিধি জামাল হোসেন।
যুগ্ম-সম্পাদক রুবেল রানা, অর্থ সম্পাদক দৈনিক দিনপত্রের সালথা উপজেলা প্রতিনিধি মো. কামাল হুসাইন, দপ্তর সম্পাদক দৈনিক নাগরিক ভাবনার সালথা উপজেলা প্রতিনিধি মো. আবুল বাসার, প্রচার সম্পাদক দৈনিক বাঙালি সময় পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক দৈনিক দেশেরপত্রের সালথা উপজেলা প্রতিনিধি আজিম সরদার।
কার্যনির্বাহী সদস্য (৩ জন) হলেন- দৈনিক সমাচারের সালথা উপজেলা প্রতিনিধি জয়ন্ত কুমার বিশ্বাস, দৈনিক বজ্রশক্তির ফরিদপুর জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি শওকত হোসেন (মুকুল), দৈনিক সংবাদ প্রতিদিনের সালথা উপজেলা প্রতিনিধি মো. মোশারফ মাসুদ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial