পিরোজপুরে জেলা হাসপাতালে দুদকের অভিযান : ট্রাক ভর্তি ওষুধ আটক
পিরোজপুরের ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে রবিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে ২২ ধরণের ওষুধ আটক করে মজুদ যাচাই করেছে। হাসপাতালের ওষুধ মজুদের অসংগতি দূর করার জন্য ঢাকা থেকে একটি ট্রাকে করে আনা বিপুল পরিমাণ ওষুধের কথা জানতে পেরে দুদক এ অভিযান চালায়।
এর আগে গত ২৭ জানুয়ারি দুদক পিরোজপুর জেলা হাসপাতালে অভিযান চালিয়ে ওষুধ সরবরাহ ক্ষেত্রে পৌনে দুই কোটি টাকার অসংগতি পাওয়ার পর রবিবার সেই অসংগতি দূর করার জন্য ঢাকা থেকে ট্রাকে করে শতাধিক কার্টুনে ওষুধ আনা হয়। এই খবর পেয়ে দুদক নতুন করে অভিযান চালায়।
দুদকের উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, দুদকের পিরোজপুরের সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এক সপ্তাহ আগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। এই অভিযানে হাসপাতালের ওষুধ ও মালামাল কেনাকাটায় এক কোটি ৭৬ লাখ ২১ হাজার ৬১৭ টাকার তথ্যের অসংগতিসহ দুদকের টিম বিভিন্ন অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছিল। ২০২৩-২০২৪ অর্থ বছরে ঢাকার ‘সাউথ বাংলা কর্পোরেশন’ নামের একটি সরবরাহকারি প্রতিষ্ঠান ৭৬ লাখ ২১ হাজার ৬১৭ টাকার যে ওষুধ ও মালামাল সরবরাহ করে তা স্টক রেজিষ্টারে রিসিভ ও রোগীদের মাঝে বিতরণ দেখানো হয়েছে। কিন্তু স্টকে এ বিষয়টি নিয়ে অসংগতি থাকায় তা দুদক ব্যাপকভাবে অনুসন্ধান করে।
পরপর দুদকের অভিযান বিষয়ে জেলা হাসপাতালের তত্ত¡াবধায়ক ও পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান বলেন, হাসপাতালের ওষুধ নিয়ে যে অসংগতির কথা বলা হচ্ছে তা ২০২৩-২০২৪ অর্থ বছরের। আর তিনি ২০২৪ সালের এপ্রিল মাসে পিরোজপুরে যোগদান করেছেন। তার পূর্ববর্তী তত্ত¡াবধায়কের সময় এই ওষুধ সরবরাহের দরপত্রের আহŸান ও কার্যাদেশ দেয়া হয়েছিল। তাই বিষয়টি তিনিই ভাল বলতে পারবেন।
